I Unik Cleansing Oil
- দ্রুত ডেলিভারি
- নিরাপদ পেমেন্ট
- সহজ সাপোর্ট
স্কিন কেয়ার এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ফেসওয়াশ ও ক্লিনজার এর তালিকায় ক্লিনজিং অয়েল ও বাম অত্যন্ত প্রয়োজনীয়। iUNIK ব্র্যান্ডের I Unik Cleansing Oil হলো ত্বকের উপরিভাগ পরিষ্কার করার একটি বিশেষ প্রসাধন। এই তেলের তরল ও মসৃণ টেক্সচার ত্বকে দেওয়ার সাথে সাথেই খুব সহজে ছড়িয়ে পড়ে। হালকা ম্যাসাজ করলে এটি ত্বকের ময়লা ও জমে থাকা মেকআপ ভালোভাবে আলগা করে দেয় এবং জলের স্পর্শে দুধের মতো তরল হয়ে খুব সহজে ধুয়ে যায়।
কাদের জন্য
যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক, সাধারণ বা সংবেদনশীল, তারা প্রতিদিনের ব্যবহারে এই তেল অন্তর্ভুক্ত করতে পারেন। এটি ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রেখে ধুলোবালি ও মেকআপ পরিষ্কার করতে সাহায্য করে। তবে যাদের ত্বকে অতিরিক্ত ব্রণ রয়েছে বা তেল ব্যবহারে অস্বস্তি হয়, তারা ব্যবহারের পূর্বে প্যাচ টেস্ট করে নিতে পারেন।
নিয়মিত সঠিক নিয়মে মুখ পরিষ্কার রাখলে ত্বকের স্বাভাবিক সজীবতা বজায় থাকে।
কীভাবে ব্যবহার করবেন
- শুকনো হাতে পরিমাণমতো তেল নিয়ে শুকনো মুখে ভালোভাবে লাগিয়ে নিন।
- আঙুলের ডগা দিয়ে সার্কুলার মোশনে কয়েক মিনিট পুরো মুখে হালকাভাবে ম্যাসাজ করুন।
- হাতে সামান্য জল নিয়ে মুখে ম্যাসাজ করলে তেলটি হালকা সাদা তরলে পরিণত হবে।
- পর্যাপ্ত হালকা গরম জল বা সাধারণ জল দিয়ে পুরো মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন।
এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউটি আপনিই লিখুন।
এরকম আরও পণ্য
সব দেখুনiUNIK: আরও পণ্য
সব দেখুনসম্প্রতি দেখেছেন
রিভিউ লিখুন
রিভিউ লিখতে লগইন করুন
লগইন করুন